ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

নওগাঁয় দম্পতির রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 66

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষাক্ত কোনো খাবার খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, সোমবার সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে নিজ বাড়ি থেকে লোকমান মণ্ডল (৫৫) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  নওগাঁয় ভরা মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, বস্তাপ্রতি বেড়েছে ৪০০ টাকা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। ভোর প্রায় ৪টার দিকে তাঁদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা বাড়িতে গিয়ে খাটের ওপর দম্পতির মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইল ফোনে জুয়া খেলায় আসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে অর্থ চাইতেন। টাকা না পেয়ে তিনি বিষাক্ত কিছু খাইয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে স্থানীয়দের সন্দেহ।

তবে এ বিষয়ে পুলিশ এখনই নিশ্চিত কোনো মন্তব্য করেনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো খাবার খাওয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় দম্পতির রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আপডেট সময় ০৪:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষাক্ত কোনো খাবার খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, সোমবার সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে নিজ বাড়ি থেকে লোকমান মণ্ডল (৫৫) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন