ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ বাঁচানোর লড়াইয়ে, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 58

ছবি সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (১১ জুলাই) হারারেতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে সফরকারীরা।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ১৩ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে টাইগাররা। ফলে শেষ ম্যাচটি তাদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

আরও পড়ুন  দ্বিতীয় ইনিংসে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২৪৬ রান

এই ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভির ইসলাম। দল থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা।

অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে দলে বিশ্রাম দেওয়া হয়েছে রিচার্ড এনগারাভাকে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। এছাড়া এনগারাভা, নিয়ামহুরি ও মুজারাবানির পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।

বাংলাদেশের একাদশে রয়েছেন— তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম।

জিম্বাবুয়ের একাদশে খেলছেন— বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ব্রাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা শিভাঙ্গা।

নিউজটি শেয়ার করুন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬