ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 54

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে নতুন বিতর্কে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিষয়টি রাজনৈতিক প্রভাবের কারণে হয়েছে কি না, তা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য।

ইএসপিএনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে বালোগুনের খেলার সুযোগ থাকার কথা ছিল না। তবে পরে ফিফা তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এ সিদ্ধান্তের পর অভিযোগ ওঠে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং যৌথ বিবৃতিতে বলেন, চলমান টুর্নামেন্টের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তন খেলাধুলার ন্যায্যতার পরিপন্থী এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তাদের মতে, রাজনৈতিক চাপের কারণে ফিফা সিদ্ধান্ত পরিবর্তন করেছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

আরও পড়ুন  বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন

এ পর্যন্ত অন্তত ৩৫ জন ইউরোপীয় আইনপ্রণেতা এ তদন্ত দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনকে ফিফার এথিকস কমিটির মাধ্যমে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

তবে ফিফা জানিয়েছে, ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংস্থাটির শৃঙ্খলা কমিটির নিজস্ব সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

আপডেট সময় ০৮:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে নতুন বিতর্কে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিষয়টি রাজনৈতিক প্রভাবের কারণে হয়েছে কি না, তা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য।

ইএসপিএনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে বালোগুনের খেলার সুযোগ থাকার কথা ছিল না। তবে পরে ফিফা তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এ সিদ্ধান্তের পর অভিযোগ ওঠে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং যৌথ বিবৃতিতে বলেন, চলমান টুর্নামেন্টের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তন খেলাধুলার ন্যায্যতার পরিপন্থী এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তাদের মতে, রাজনৈতিক চাপের কারণে ফিফা সিদ্ধান্ত পরিবর্তন করেছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

আরও পড়ুন  ইইউ-এর পণ্যে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক হুমকি: ইউরোপীয় প্রতিবাদ