ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম :
রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের ভারী বৃষ্টিতে রেল চলাচল বন্ধ, ৫ ফিট উঁচু করবে সরকার: রেল প্রতিমন্ত্রী মানিকগঞ্জে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট কাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প জরিপে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি ৭৫.৩ শতাংশ, দাবি ডেল্টাগ্রামের ‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’— মেসি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুত করছে ইসি

তীব্র গরমে মক্কা-মদিনায় সতর্কতা, ধূলিঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, ধূলিঝড় এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কারণে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মক্কা ও মদিনার কিছু এলাকায় দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দা ও ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মক্কা ও মদিনার পাশাপাশি আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলা ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এর ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি সড়ক ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জাজান, আসির ও আল-বাহা অঞ্চলের কিছু অংশ এবং মক্কার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় সক্রিয় বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে

বৈরী আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দা ও ভ্রমণকারীদের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

তীব্র গরমে মক্কা-মদিনায় সতর্কতা, ধূলিঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ০৩:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, ধূলিঝড় এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কারণে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মক্কা ও মদিনার কিছু এলাকায় দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দা ও ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মক্কা ও মদিনার পাশাপাশি আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলা ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এর ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি সড়ক ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জাজান, আসির ও আল-বাহা অঞ্চলের কিছু অংশ এবং মক্কার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় সক্রিয় বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে দুই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস: আবহাওয়া অধিদপ্তর