ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যাপক নিষেধাজ্ঞা দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ বঙ্গোপসাগরে পাথরঘাটার ট্রলার ডুবি, ৫ জেলে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটে স্বস্তি, মিলছে ১০টি নতুন বাস নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর এসব হাসপাতাল কীভাবে অনুমোদন পায় সিডিএ চেয়ারম্যানের প্রশ্ন

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 52

ছবি: সংগৃহীত

ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর আগে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রাজধানী কিয়েভে ১৪ জনসহ অন্তত ২০ জন নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন। হামলায় এক ডজনের বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার।

সোমবার, ৬ জুলাই স্থানীয় সময় ভোরে চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো। কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের আশপাশের এলাকাগুলোতে আরও ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন  শাহবাজ শরিফ: ভারত ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে"

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ৬৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া।

দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত ২টা ১০ মিনিট এবং ৩টা ১৫ মিনিটে আরও কয়েক দফা হামলা হয়। বিমান হামলার সতর্ক সংকেত বাজলে ইউক্রেনজুড়ে হাজার হাজার মানুষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।

এর আগে রোববার, ৫ জুলাই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, চলতি সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া নতুন করে হামলা চালাতে পারে। মঙ্গলবার, ৭ জুলাই শুরু হওয়া ওই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

গত সপ্তাহের শেষ দিকে কিয়েভে ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন দিয়ে আরেকটি বড় হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত হন। চলতি বছরে রাজধানী কিয়েভে সংঘটিত হামলাগুলোর মধ্যে সেটি ছিল সবচেয়ে প্রাণঘাতী।

এদিকে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষ যতটা ভাবছে তার চেয়েও কাছাকাছি চলে এসেছে’। তবে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

নিউজটি শেয়ার করুন

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ২০

আপডেট সময় ১০:৩৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর আগে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রাজধানী কিয়েভে ১৪ জনসহ অন্তত ২০ জন নিহত এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন। হামলায় এক ডজনের বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার।

সোমবার, ৬ জুলাই স্থানীয় সময় ভোরে চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো। কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের আশপাশের এলাকাগুলোতে আরও ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন  ইউক্রেনে বিভাজন তৈরি করাই এই মুহূর্তে রাশিয়ার মূল লক্ষ্য