ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম :
ফের মেলোনিকে খোঁচা দিলেন ট্রাম্প কলকাতায় জীবিত মুসলিম কিশোরীকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল: পুলিশ সাভারের ককটেল বিস্ফোরণে প্রশাসনের ইন্ধনের অভিযোগ নাহিদ ইসলামের সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত ৩ বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত শতাধিক ব্রাজিলের হারে কুষ্টিয়া-হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ বাবার মতো বেতনের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী—বললেন স্বাস্থ্যমন্ত্রী” অন্যের ওপর নির্ভর নয়, নিজস্ব উদ্যোগেই উন্নয়ন: মির্জা ফখরুল গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

টানা বৃষ্টিতে পানির নিচে মুম্বাই, জারি রেড অ্যালার্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।

রোববার, ৫ জুলাই দিনভর মুম্বাই ও পার্শ্ববর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় আইএমডি। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জোরদার করার পাশাপাশি জরুরি সহায়তার জন্য ১৯১৬ নম্বরের হেল্পলাইন চালু করেছে বিএমসি।

রোববার সকালে মেট্রো ও বাস চলাচল স্বাভাবিক থাকলেও লোকাল ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলাচল করে। এর আগে শনিবার রেললাইনে পানি জমে যাওয়ায় কিছু সময়ের জন্য লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল।

আরও পড়ুন  মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১১ বছর পর আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংস

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বিকেল ও সোমবার ভোরে সমুদ্রে বড় জোয়ারের সম্ভাবনা রয়েছে। এ কারণে নিচু এলাকা ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিতে মুম্বাইয়ের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তা ধসে পড়েছে এবং গাছ উপড়ে গেছে। এর প্রভাবে মুম্বাই ছাড়াও পালঘর ও পুনেতে জনজীবন ব্যাহত হয়েছে। পুনের কয়েকটি এলাকায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

বিএমসির তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভিক্রোলি পশ্চিম এলাকায়। এছাড়া মালাবার হিল, মাণ্ডভি, আন্ধেরি, যোগেশ্বরী এবং গোরেগাঁওয়ের আ্যারে কলোনিতেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টানা বৃষ্টিতে পানির নিচে মুম্বাই, জারি রেড অ্যালার্ট

আপডেট সময় ০৭:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬