ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

করদাতাদের সতর্ক করল এনবিআর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

কর নথি (ফাইল) অডিটে পড়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগ তুলে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলেছে, কোনো অবস্থাতেই এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন করা উচিত নয়।

রোববার (৫ জুলাই) রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে জানাচ্ছে। এরপর অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।

আরও পড়ুন  এনবিআর বিলুপ্তির খসড়া বাতিলের দাবি কর আইনজীবী সংগঠনের

করদাতাদের উদ্দেশে এনবিআর জানায়, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।

এনবিআর আরও জানায়, কর সংক্রান্ত বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।

সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে হবে।

করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে এনবিআর প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সংস্থাটি করদাতাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

করদাতাদের সতর্ক করল এনবিআর

আপডেট সময় ০৩:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

কর নথি (ফাইল) অডিটে পড়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগ তুলে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলেছে, কোনো অবস্থাতেই এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন করা উচিত নয়।

রোববার (৫ জুলাই) রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে জানাচ্ছে। এরপর অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।

আরও পড়ুন  চলতি অর্থবছরে আদায় ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান