ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আসছে বিরল পূর্ণ সূর্যগ্রহণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

দুই বছরের বেশি সময় পর আগামী মঙ্গলবার, ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করায় সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল হবে। এর ফলে বিশ্বের কয়েকটি অঞ্চলে দিনের বেলায় সাময়িকভাবে অন্ধকার নেমে আসবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায়। এসব অঞ্চলে কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য সম্পূর্ণভাবে চাঁদের আড়ালে থাকবে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে সিএনএন।

আরও পড়ুন  আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চাঁদ দেখা কমিটির বৈঠক

এ ছাড়া ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে চাঁদ সূর্যের কেবল একটি অংশ ঢেকে দেবে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। অন্যদিকে স্পেনের মূল ভূখণ্ডে এমন দৃশ্য সর্বশেষ দেখা যায় ১৯০৫ সালে। সে কারণে এবারের গ্রহণ দেশটির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নাসার তথ্যমতে, গ্রহণের পূর্ণ ছায়াপথের দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার। এটি আর্কটিক উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে।

গ্রিনল্যান্ডে পূর্ণ সূর্যগ্রহণ দুই মিনিটের কিছু বেশি সময় ধরে দেখা যাবে। তবে স্পেনের উত্তরাঞ্চলে এ দৃশ্য স্থায়ী হবে প্রায় ২০ সেকেন্ড। আবহাওয়া অনুকূলে থাকলে গ্রহণটি সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

নাসার তথ্য অনুযায়ী, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের সোমবার, ২ আগস্ট। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দেখা যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ ২০৩৩ সালে আলাস্কা থেকে দেখা যাবে। দেশটির মূল ভূখণ্ডে এ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা আবার দেখা যাবে ২০৪৪ সালে।

নিউজটি শেয়ার করুন

আসছে বিরল পূর্ণ সূর্যগ্রহণ

আপডেট সময় ০৮:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

দুই বছরের বেশি সময় পর আগামী মঙ্গলবার, ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করায় সূর্যের আলো সম্পূর্ণভাবে আড়াল হবে। এর ফলে বিশ্বের কয়েকটি অঞ্চলে দিনের বেলায় সাময়িকভাবে অন্ধকার নেমে আসবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায়। এসব অঞ্চলে কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য সম্পূর্ণভাবে চাঁদের আড়ালে থাকবে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে সিএনএন।

আরও পড়ুন  চাঁদে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা