ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত ফ্রান্সের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 47

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের দুর্দান্ত পারফরম্যান্সে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলা ফরাসিরা একাধিক সুযোগ তৈরি করে প্রতিপক্ষকে চাপে রাখে। শেষ পর্যন্ত এমবাপ্পের দুই গোল এবং ব্র্যাডলি বারকোলার একটি গোলে বড় জয় নিয়েই নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

বুধবার, ১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। কখনো অফসাইড, আবার কখনো গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায় তাদের সামনে।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথমবার গোলের সুযোগ পান এমবাপ্পে। তবে তার নেওয়া শট সহজেই আটকান সুইডেনের গোলরক্ষক। তিন মিনিট পর বারকোলার জোরালো প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ২১তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে এমবাপ্পের গোলটি বাতিল হয়ে যায়।

আরও পড়ুন  ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

৩৭তম মিনিটে দর্শনীয় এক ওভারহেড কিকে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ফরাসি অধিনায়ক। তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে উসমান দেম্বেলে শট নেওয়ার সুযোগ পাননি।

তবে প্রথমার্ধের শেষদিকে আর ভুল করেননি এমবাপ্পে। ৪৫তম মিনিটে বক্সের বাম প্রান্ত থেকে ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। গোল করার পর সম্প্রতি ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যাওয়া কোচ দিদিয়ের দেশমকে জড়িয়ে ধরে উদযাপন করেন এমবাপ্পে।

বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ফ্রান্স দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে। ৫৩তম মিনিটে মাইকেল অলিসের দারুণ অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। এরপর ৭৪তম মিনিটে আবারও অলিসের পাস থেকেই নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। প্রথম গোলের মতো এবারও বক্সের বাম প্রান্ত থেকে নিখুঁত শটে সুইডেনের জালে বল পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

এই জোড়া গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে। একই সঙ্গে বিশ্বকাপের আসরে তার মোট গোলসংখ্যা বেড়ে হয় ১৭।

শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে, যারা আগের ম্যাচে শক্তিশালী জার্মানিকে হারিয়ে টুর্নামেন্টে চমক দেখিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত ফ্রান্সের

আপডেট সময় ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের দুর্দান্ত পারফরম্যান্সে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলা ফরাসিরা একাধিক সুযোগ তৈরি করে প্রতিপক্ষকে চাপে রাখে। শেষ পর্যন্ত এমবাপ্পের দুই গোল এবং ব্র্যাডলি বারকোলার একটি গোলে বড় জয় নিয়েই নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

বুধবার, ১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। কখনো অফসাইড, আবার কখনো গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায় তাদের সামনে।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথমবার গোলের সুযোগ পান এমবাপ্পে। তবে তার নেওয়া শট সহজেই আটকান সুইডেনের গোলরক্ষক। তিন মিনিট পর বারকোলার জোরালো প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ২১তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে এমবাপ্পের গোলটি বাতিল হয়ে যায়।

আরও পড়ুন  নারী বিশ্বকাপ: ২০৩১ সাল থেকে ৪৮ দলের টুর্নামেন্টের অনুমোদন দিল ফিফা