ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশ, ইনিংস ও ৮৫ রানে হার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 61

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে সফরকারীরা। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস ধরে রাখতে পারেনি টাইগাররা।

মঙ্গলবার (৩০ জুন) তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ১ উইকেটে ৪০ রান নিয়ে। তবে দিনের প্রথম ওভারেই ২২ রান করা ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হলে চাপ বাড়ে। এরপর ১৩ রান করে ফিরে যান মুমিনুল হক। মাত্র ৪৬ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে তাদের জুটি বড় ইনিংসে রূপ নিতে পারেনি। শান্ত ৩০ এবং মুশফিকুর ৩৪ রান করে লাঞ্চ বিরতির আগেই সাজঘরে ফেরেন।

আরও পড়ুন  বাংলাদেশ এখন বিশ্বব্যাপী বিনিয়োগের মুক্ত দ্বার — ড. মুহাম্মদ ইউনূস

লাঞ্চের পর তাওহিদ হৃদয় ও অভিষিক্ত অমিত হাসান ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। হৃদয় ৯ রান করে আউট হলেও অমিত ২৫ বলে ২৫ রানের একটি কার্যকর ইনিংস খেলেন। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি।

নিচের সারিতে হাসান মাহমুদ ১৫ এবং ইবাদত হোসেন অপরাজিত ১২ রান করলেও দলের পরাজয় এড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ৪টি উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন। এছাড়া রিচার্ড এনগারাভা নেন ৩টি, নিউম্যান নিয়ামহুরি ২টি এবং ব্র্যাড ইভান্স শিকার করেন ১টি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ রানে অলআউট হয়। জবাবে জিম্বাবুয়ে ৪১০ রান তুলে ২৭০ রানের বিশাল লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় সফরকারীদের ইনিংস ও ৮৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।

নিউজটি শেয়ার করুন

দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশ, ইনিংস ও ৮৫ রানে হার

আপডেট সময় ১১:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬