ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 129

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে গিয়ে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে হওয়া এ পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের কাজের অগ্রগতি এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান গবেষণা, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তিগত সক্ষমতার বিষয়গুলো উপস্থাপন করেন।

আরও পড়ুন  নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম একটি শক্তিশালী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্পারসোকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে গিয়ে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পূর্বঘোষিত কর্মসূচির বাইরে হওয়া এ পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের কাজের অগ্রগতি এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান গবেষণা, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তিগত সক্ষমতার বিষয়গুলো উপস্থাপন করেন।

আরও পড়ুন  আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী