ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার ভাবনায় ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 114

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর ১৫ বছর পর তা বাধ্যতামূলকভাবে নবায়নের বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান আইন ও বিধিমালায় নবায়নের সুযোগ থাকলেও এটি বাধ্যতামূলক নয়। তবে পরিচয় যাচাই আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে নতুন এ উদ্যোগ নিয়ে পর্যালোচনা চলছে বলে ইসি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন  ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

ইসি কর্মকর্তাদের ভাষ্য, দীর্ঘ ১৫ বছরের ব্যবধানে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। এছাড়া কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করলে পুরোনো তথ্য দিয়ে পরিচয় নিশ্চিত করতে জটিলতা তৈরি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নির্দিষ্ট সময় পর এনআইডির তথ্য হালনাগাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনে মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি অনুসরণ ও ফি পরিশোধের মাধ্যমে নবায়নের জন্য আবেদন করার বিধান রয়েছে।

জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুযায়ী, এনআইডি নবায়নের আবেদন সরাসরি অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করা যায়। আবেদনকারী নির্ধারিত ফি জমা দিয়ে সাধারণ বা জরুরি—যেকোনো ধরনের আবেদন করতে পারেন। বর্তমান নিয়ম অনুযায়ী, জরুরি আবেদন ৭ দিনের মধ্যে এবং সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে।

বর্তমানে সাধারণ এনআইডি নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা নির্ধারিত আছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়নের সুযোগ আগে থেকেই রয়েছে। কেউ চাইলে যেকোনো সময় আবেদন করে নতুন এনআইডি নিতে পারেন। বিশেষ করে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড সংগ্রহের সুযোগ রয়েছে।

বর্তমানে হারানো বা ক্ষতিগ্রস্ত এনআইডি পুনঃইস্যুর ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদন ফি ২০০ টাকা এবং জরুরি আবেদন ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার পুনঃইস্যুর জন্য সাধারণ ফি ৩০০ টাকা ও জরুরি ফি ৫০০ টাকা। এরপর প্রতিবার সাধারণ আবেদনে ৫০০ টাকা এবং জরুরি আবেদনে ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার ভাবনায় ইসি

আপডেট সময় ১১:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর ১৫ বছর পর তা বাধ্যতামূলকভাবে নবায়নের বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান আইন ও বিধিমালায় নবায়নের সুযোগ থাকলেও এটি বাধ্যতামূলক নয়। তবে পরিচয় যাচাই আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে নতুন এ উদ্যোগ নিয়ে পর্যালোচনা চলছে বলে ইসি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন  পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন: রুহুল কবির রিজভী