ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব বদলালেও বাংলাদেশ-চীন বন্ধুত্ব অটুট থাকবে: সি চিন পিং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 66

ছবি: সংগৃহীত

বিশ্ব পরিস্থিতির পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে।

চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী তথ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন।

মাও নিংয়ের শেয়ার করা তথ্য অনুযায়ী, সি চিন পিং বলেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে চীন বরাবরই অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বেইজিং অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন  বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও সহযোগিতার নীতি থেকে চীন কখনো সরে আসবে না। তিনি বাংলাদেশকে চীনের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি চীনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের অবস্থানের প্রতিও সমর্থন জানায় বেইজিং।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব বদলালেও বাংলাদেশ-চীন বন্ধুত্ব অটুট থাকবে: সি চিন পিং

আপডেট সময় ০৪:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিশ্ব পরিস্থিতির পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে।

চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী তথ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন।

মাও নিংয়ের শেয়ার করা তথ্য অনুযায়ী, সি চিন পিং বলেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে চীন বরাবরই অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বেইজিং অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন  বাংলাদেশের মানচিত্র হয়তো নতুনভাবে আঁকার প্রয়োজন দেখা দিতে পারে: রিজওয়ানা হাসান