ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ জুনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় নয়: র‍্যাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 76

ছবি: সংগৃহীত

আসন্ন ২৩ জুনকে কেন্দ্র করে কোনো পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাহিনীটির দাবি, পরিস্থিতি ঘিরে তারা নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

তিনি বলেন, ২৩ জুনকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা বা সহিংস কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করে, তাহলে তা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে মোকাবিলা করবে। সংশ্লিষ্টদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত, প্রেক্ষাপট গ্রাহক অসন্তোষের

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাউরা সোহেল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। বিশেষ করে মাউরা সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

র‍্যাব জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

২৩ জুনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় নয়: র‍্যাব

আপডেট সময় ০৫:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

আসন্ন ২৩ জুনকে কেন্দ্র করে কোনো পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাহিনীটির দাবি, পরিস্থিতি ঘিরে তারা নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

তিনি বলেন, ২৩ জুনকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা বা সহিংস কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করে, তাহলে তা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে মোকাবিলা করবে। সংশ্লিষ্টদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  মগবাজার একটি বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার