ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপের আবহে শোক, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু বিসিএস ভাইভা ১০০ নম্বরই থাকছে, জানাল সরকার সংসদে মামুনুল হক ইস্যু: এমপির পর স্পিকারের বক্তব্যও এক্সপাঞ্জ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু ২৩ জুনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় নয়: র‍্যাব এক প্ল্যাটফর্মেই মিলবে বিনিয়োগ সংক্রান্ত সেবা: বাণিজ্যমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে নতুন দায়িত্ব দুর্নীতির অভিযোগে বিচারের মুখে স্প্যানিশ প্রধানমন্ত্রীর স্ত্রী সম্মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি যাচাইয়ে জুরিখে ইরানি প্রতিনিধি দল

এক প্ল্যাটফর্মেই মিলবে বিনিয়োগ সংক্রান্ত সেবা: বাণিজ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত এবং সমন্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইনভিত্তিক ‘ওয়ান-স্টপ উইন্ডো’ সেবা চালুর প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের অনুমোদনের জন্য একাধিক দপ্তরে যেতে হয়। নতুন ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সেবাগুলো একটি অনলাইন প্ল্যাটফর্মে এনে সময়, ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমানো হবে।

আরও পড়ুন  ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী, সঙ্গে আসছে ২০০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

তিনি জানান, শিল্পকারখানা বা অবকাঠামোগত প্রকল্পের ক্ষেত্রে নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, পরিবেশগত ঝুঁকি এবং অন্যান্য কারিগরি বিষয় যাচাইয়ের প্রয়োজন থাকায় সব অনুমোদন অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হয় না। তবে বিনিয়োগ কার্যক্রম যাতে আটকে না যায়, সে জন্য অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে।

লাইসেন্সিং প্রক্রিয়াকে খাতভিত্তিকভাবে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কারণ বিভিন্ন শিল্পখাতের অনুমোদন ও নীতিগত প্রয়োজনীয়তা ভিন্ন হয়ে থাকে।

পরিদর্শন কার্যক্রমে সমন্বয় আনার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরিদর্শন কার্যক্রম সমন্বয় করবে। এতে একাধিক প্রতিষ্ঠানের আলাদা আলাদা পরিদর্শনের পরিবর্তে সমন্বিতভাবে একবারেই প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করা সম্ভব হবে।

বৈঠকে বৈদ্যুতিক যানবাহন ও টেকসই প্রযুক্তি নিয়েও আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানিনির্ভরতা কমাতে সরকার ধীরে ধীরে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বাড়াতে আগ্রহী। তবে বর্তমান বাস্তবতায় সম্পূর্ণ বৈদ্যুতিক যানবাহনের চেয়ে প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সভায় জেবিসিসিআই নেতারা বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।

নিউজটি শেয়ার করুন

এক প্ল্যাটফর্মেই মিলবে বিনিয়োগ সংক্রান্ত সেবা: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত এবং সমন্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইনভিত্তিক ‘ওয়ান-স্টপ উইন্ডো’ সেবা চালুর প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের অনুমোদনের জন্য একাধিক দপ্তরে যেতে হয়। নতুন ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সেবাগুলো একটি অনলাইন প্ল্যাটফর্মে এনে সময়, ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমানো হবে।

আরও পড়ুন  বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সফল করতে সংকল্পবদ্ধ অন্তর্বর্তী সরকার: ফয়েজ তৈয়্যব'