ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাকা ও জমির হিসাব চাইতেই জামাইকে নির্যাতন, গাছে বেঁধে মারধরের অভিযোগ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী টসে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ ডাক্তারদের অপ্রয়োজনীয় ওষুধ-পরীক্ষা কমাতে আসছে জাতীয় ই-প্রেসক্রিপশন ব্যবস্থা আর্জেন্টিনা সমর্থকের গাড়িতে গুলিবর্ষণ কানসাসে নিহত ১ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে শেষ ষোলোয় মেক্সিকো মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন উপস্থাপিকা ব্রিটিশ হাইকমিশনারের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র দোয়া কবুলের জন্য যেসব আমল ও শর্তের কথা বলা হয়েছে

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন উপস্থাপিকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর প্রচারের ঘটনায় বিতর্কে পড়েছে দেশটির স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুসু টিভি। ঘটনার পর উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান ‘এল শো দেল ভেরানো’র পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  ইয়ামালকে ১০ গুণ বেশি বেতন দিতে চলেছে বার্সা: তরুণ তারকার জন্য বিশাল বিনিয়োগ

বিশ্বকাপ চলাকালে একটি লাইভ অনুষ্ঠানে ফ্লোরেন্সিয়া পেনিয়া দাবি করেন, হোর্হে মেসি মারা গেছেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাবার শেষকৃত্যে অংশ নিতে লিওনেল মেসির জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে যাওয়া উচিত।

তবে সম্প্রচারের কিছুক্ষণের মধ্যেই খবরটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। পরে মেসি পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি স্বাস্থ্যগত জটিলতার কারণে চিকিৎসাধীন থাকলেও তিনি জীবিত এবং সুস্থ হয়ে উঠছেন।

পরিবারের বিবৃতিতে বলা হয়, হোর্হে মেসির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে দায়িত্বহীনভাবে উপস্থাপন করা হয়েছে, যা সংবেদনশীলতা, সম্মানবোধ এবং নৈতিকতার অভাবের পরিচয় বহন করে।

মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসির স্বাস্থ্যসংক্রান্ত সঠিক তথ্য কেবল পরিবারের নিকটাত্মীয়দের কাছেই রয়েছে। তাই পরিবারের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য হিসেবে গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোর্হে মেসি বর্তমানে বুয়েনস আইরেসে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর লিওনেল মেসির আবেগপ্রবণ প্রতিক্রিয়ার পেছনে তার বাবার শারীরিক অবস্থার প্রভাব থাকতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভুল তথ্য প্রচারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তথ্য যাচাই ছাড়া সংবেদনশীল সংবাদ প্রচারের বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন উপস্থাপিকা

আপডেট সময় ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬