ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

জাতিসংঘে মানবিক সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 115

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলায় সহায়তা কার্যক্রম আরও জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার, ১৭ জুন (নিউইয়র্ক স্থানীয় সময়) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বক্তব্যে তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর আগামী ১৩ মার্চ

একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন এবং শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি মানবিক সহায়তা খাতে অর্থায়নের ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিউইয়র্ক স্থানীয় সময় ১৮ জুন ইকোসকের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের একটি উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন শামা ওবায়েদ ইসলাম। একই দিনে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে মানবিক সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলায় সহায়তা কার্যক্রম আরও জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার, ১৭ জুন (নিউইয়র্ক স্থানীয় সময়) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বক্তব্যে তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

আরও পড়ুন  রাশিয়াবিরোধী প্রস্তাবে ভোট দিয়ে ভুল! ক্ষমা চাইলেন সার্বিয়ার প্রেসিডেন্ট