ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দিল্লি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কেন ফিরে আসলেন?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 117

ছবি সংগৃহীত

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়ে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি ভারতের রাজধানী দিল্লি গিয়েছিলেন।

রোববার, ১৪ জুন দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটকের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি আটক হননি। তবে বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির শিকার হওয়ার পর ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন।

সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দিল্লিতে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ডা. জাহেদ উর রহমান সাধারণ পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা ব্যবহার করেননি।

আরও পড়ুন  মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

সূত্রগুলোর দাবি, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের তালিকায় তার পাসপোর্টের ওপর বিধিনিষেধ থাকায় প্রবেশের সময় তাকে আটকে রাখা হয়। এ সময় দীর্ঘক্ষণ তাকে ইমিগ্রেশনে বসিয়ে রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানা গেছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় অপেক্ষা ও জিজ্ঞাসাবাদের পর একপর্যায়ে তিনি নিজের পাসপোর্ট ফেরত চান। পরে বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার কারণে ভারতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসেন।

ঘটনার সময় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে প্রবেশের অনুরোধ জানানো হলেও তিনি সেই প্রস্তাব গ্রহণ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

দিল্লি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কেন ফিরে আসলেন?

আপডেট সময় ১০:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়ে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি ভারতের রাজধানী দিল্লি গিয়েছিলেন।

রোববার, ১৪ জুন দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটকের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি আটক হননি। তবে বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির শিকার হওয়ার পর ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন।

সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দিল্লিতে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ডা. জাহেদ উর রহমান সাধারণ পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা ব্যবহার করেননি।

আরও পড়ুন  রাসিক প্রশাসকের ফ্রান্স সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী