ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি উদারপন্থী দল, রেজিমেন্টভিত্তিক নয়: ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

বিএনপি কোনো রেজিমেন্টভিত্তিক রাজনৈতিক দল নয়, বরং একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির রাজনীতি গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনার ওপর প্রতিষ্ঠিত।

রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও এক দশক বেঁচে থাকলে বাংলাদেশ উন্নয়নের পথে আরও অনেক দূর এগিয়ে যেতে পারত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। তবে তার মতে, জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন একজন মহানায়ক।

আরও পড়ুন  ‘কোনো ইঞ্জিনিয়ারিং ফল মানা হবে না’: মির্জা আব্বাস

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে অবদান রেখেছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়া গণতন্ত্রকে একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের দুর্বল অর্থনীতিকে গতিশীল করার চেষ্টা করেছিলেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতিফলন দেখা যায়। তার নেতৃত্বে বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপি উদারপন্থী দল, রেজিমেন্টভিত্তিক নয়: ফখরুল

আপডেট সময় ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিএনপি কোনো রেজিমেন্টভিত্তিক রাজনৈতিক দল নয়, বরং একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির রাজনীতি গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনার ওপর প্রতিষ্ঠিত।

রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও এক দশক বেঁচে থাকলে বাংলাদেশ উন্নয়নের পথে আরও অনেক দূর এগিয়ে যেতে পারত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। তবে তার মতে, জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন একজন মহানায়ক।

আরও পড়ুন  বিএনপি ক্ষমতা পেলে সবাই বিনা মূল্যে ইন্টারনেট পাবে: মাহদী আমিন