ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ তিন নেতা গ্রেপ্তার

পদত্যাগকারী নেতারা হলেন মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খান এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাম মণ্ডল।

শনিবার, ১৩ জুন প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে তারা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দলীয় দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তারা স্বেচ্ছায় দলীয় পদ এবং সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা থাকবে না।

দুই নেতার এই পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে মুকসুদপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে উপজেলা বা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা

আপডেট সময় ০৪:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিলেন নাহিদ ইসলাম