ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 108

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হজযাত্রী দেশে ফিরেছেন। শনিবার, ১৩ জুন প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।

আরও পড়ুন  স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন ৫০ হাজার ১০ জন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন।

হজ বুলেটিনে উল্লেখ করা হয়েছে, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১৪ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এছাড়া ১৮ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন।

একই সময়ে বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ৮৩৭ জন হজযাত্রীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শসেবা প্রদান করেছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। পরবর্তীতে ২১ মে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয়।

এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রীদের দেশে ফেরার এ কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি

আপডেট সময় ১২:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হজযাত্রী দেশে ফিরেছেন। শনিবার, ১৩ জুন প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।

আরও পড়ুন  দেশে স্থিতিশীলতা আশায় আমরা দ্রুতই নির্বাচনমুখী হচ্ছি: প্রেস সচিব