ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ড দলের বুট ও বল চুরির অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে অপ্রত্যাশিত এক ঘটনার মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নির্ধারিত বেস ক্যাম্পে পৌঁছানোর আগেই দলের কিছু অনুশীলন সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইংল্যান্ড দল কানসাস সিটিতে পৌঁছানোর আগে এ ঘটনা ঘটে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) চুরি হওয়া সামগ্রীর বিস্তারিত তালিকা নিশ্চিত করার কাজ করছে।

আরও পড়ুন  অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ‘চুরি’ করছে : ডোনাল্ড ট্রাম্প

প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া সরঞ্জামের মধ্যে ফুটবল, খেলোয়াড়দের বুট এবং অনুশীলনে ব্যবহৃত কিছু উপকরণ রয়েছে। কানসাস সিটির সোপ সকার ভিলেজে ইংল্যান্ড দলের বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সেখান থেকেই এসব সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে দলের কয়েকজন তারকা ফুটবলারের বুটও থাকতে পারে। পাশাপাশি অফিসিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও হারানোর তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এফএর সঙ্গে সমন্বয়কারী পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

বিশ্বকাপে ইংল্যান্ডের অভিযান শুরু হবে বুধবার দিবাগত রাত ২টায়। ‘এল’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ইউরোপের আরেক শক্তিশালী দল ক্রোয়েশিয়ার। একই গ্রুপে ইংল্যান্ডের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জয়ের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে এবার মাঠে নামছে ইংল্যান্ড। জার্মান কোচ টমাস টুখেলের অধীনে দলটি বিশ্বকাপে বড় প্রত্যাশা নিয়ে অংশ নিচ্ছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সরঞ্জাম চুরির এই ঘটনা তাদের প্রস্তুতিতে কিছুটা অস্বস্তি তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ড দলের বুট ও বল চুরির অভিযোগ

আপডেট সময় ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে অপ্রত্যাশিত এক ঘটনার মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নির্ধারিত বেস ক্যাম্পে পৌঁছানোর আগেই দলের কিছু অনুশীলন সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইংল্যান্ড দল কানসাস সিটিতে পৌঁছানোর আগে এ ঘটনা ঘটে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) চুরি হওয়া সামগ্রীর বিস্তারিত তালিকা নিশ্চিত করার কাজ করছে।

আরও পড়ুন  শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে