ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন নাগরিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 71

ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির সন্দেহে এক মার্কিন নাগরিককে আটক করেছে চীন। শুক্রবার (১২ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, আটক ব্যক্তি মিন জিনকে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে ‘ফৌজদারি বাধ্যতামূলক ব্যবস্থার’ আওতায় নেওয়া হয়েছে।

জানা গেছে, মিন জিন মিয়ানমারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি মিয়ানমার (আইএসপি-এম)–এর রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক সম্পদ ও চলমান সংঘাত নিয়ে গবেষণা করে থাকে।

আরও পড়ুন  বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে : মির্জা ফখরুল

বিশ্লেষকদের মতে, আইএসপি-এমের কিছু গবেষণায় মিয়ানমারের সীমান্ত এলাকায় চীনের প্রভাব এবং বেইজিং-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে মিন জিনকে আটক করার সময় তিনি কোনো গবেষণার কাজে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানায়, গত ৩ জুন মিয়ানমার সীমান্তসংলগ্ন চীনের ইউনান প্রদেশের কুনমিং বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরেকটি সূত্রের দাবি, তিনি সেখানে একটি বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে গুয়াংঝুতে অবস্থিত মার্কিন কনস্যুলেটকে অবহিত করা হয়েছে। মিন জিনের পরিবার ও সহকর্মীরা বর্তমানে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এদিকে, আটক ব্যক্তির পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা আইএসপি-এমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে চীন তার অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় কখনো দেশটির সামরিক জান্তা, আবার কখনো বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এই প্রেক্ষাপটে মিন জিনের গ্রেপ্তার নতুন করে আঞ্চলিক কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন নাগরিক

আপডেট সময় ০৪:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

গুপ্তচরবৃত্তির সন্দেহে এক মার্কিন নাগরিককে আটক করেছে চীন। শুক্রবার (১২ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, আটক ব্যক্তি মিন জিনকে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে ‘ফৌজদারি বাধ্যতামূলক ব্যবস্থার’ আওতায় নেওয়া হয়েছে।

জানা গেছে, মিন জিন মিয়ানমারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি মিয়ানমার (আইএসপি-এম)–এর রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক সম্পদ ও চলমান সংঘাত নিয়ে গবেষণা করে থাকে।

আরও পড়ুন  চীনের মহাকাশ প্রশিক্ষণে পাকিস্তানের অংশগ্রহণ, নতুন যুগের সূচনা