ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 272

ছবি: সংগৃহীত

দেশের যোগাযোগ অবকাঠামো আরও আধুনিক ও কার্যকর করতে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন  আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার, ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, নিরাপদ, পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দেশের সামগ্রিক যোগাযোগ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলো পরিকল্পনার আওতায় আনা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর এবং মহাসড়কগুলোকে চার লেনে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের পরিবহন খাতকে আরও কার্যকর ও গতিশীল করবে।

বাজেট বক্তব্যে তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা জোরদারে বর্তমানে ৯৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে ‘সেফটি সিস্টেম অ্যাপ্রোচ’ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রমও পুনরায় চালু করা হয়েছে।

সরকারের মতে, এসব অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, পণ্য পরিবহন সহজীকরণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের

আপডেট সময় ০৭:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দেশের যোগাযোগ অবকাঠামো আরও আধুনিক ও কার্যকর করতে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন  পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা