ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 100

ছবি সংগৃহীত

রাজশাহীর কাজলা এলাকায় নন্দিনী ঘোষ নামে এক এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হয়েছে। রোববার, ৭ জুন দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দিনী ঘোষ স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। রোববার ব্যবহারিক পরীক্ষার খাতা প্রস্তুতের কাজে সে বিদ্যালয়ে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। ঘটনার পর ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন  রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

পরে স্থানীয়রা নন্দিনীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৫:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

রাজশাহীর কাজলা এলাকায় নন্দিনী ঘোষ নামে এক এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হয়েছে। রোববার, ৭ জুন দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দিনী ঘোষ স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। রোববার ব্যবহারিক পরীক্ষার খাতা প্রস্তুতের কাজে সে বিদ্যালয়ে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। ঘটনার পর ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন  রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ