ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির অবস্থানে পিছু হটে বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 64

ছবি সংগৃহীত

নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। পরে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।

শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

আরও পড়ুন  মোটরসাইকেলে এসে ছাত্রদল নেতাকে নৃশংসভাবে হত্যা

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। এদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী এবং পাঁচজন শিশু ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে টহল ও নজরদারি জোরদার করে বিজিবি। দিনভর ওই ব্যক্তিরা শূন্যরেখা এবং ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

বিজিবি জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি দাবি করা হলেও এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে তাদের গ্রহণ করা হয়নি।

সীমান্ত এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মাহবুব আলম বলেন, রাত পর্যন্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের দিকে নিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজন যেতে অনিচ্ছা প্রকাশ করেন এবং কান্নাকাটি করছিলেন বলেও দাবি করেন তিনি।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, মানবিক দিক বিবেচনায় শুরুতে তাদের শূন্যরেখায় অবস্থান করতে দেওয়া হয়েছিল। তবে সন্ধ্যার পর তাদের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় যেতে বলা হয়। তিনি জানান, রাত ১টার দিকে সীমান্ত এলাকায় আলো নিভিয়ে দেয় বিএসএফ। এরপর পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির অবস্থানে পিছু হটে বিএসএফ

আপডেট সময় ১১:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। পরে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।

শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আল আমিনের লাশ ফেরত