ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঘরে পচে পড়ে ছিল মায়ের মরদেহ, টের পাননি সচিব-বুয়েট শিক্ষক সন্তানরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 137

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে এক বৃদ্ধার পচনধরা মরদেহ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে মরদেহ ঘরে পড়ে থাকলেও বিষয়টি জানতে পারেননি তার উচ্চপদে কর্মরত দুই ছেলে ও একই বাসায় থাকা মেয়ে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুর সেকশন-৬ এর একটি আবাসিক ফ্ল্যাট থেকে ৭২ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  নতুন নিরাপদ রিকশার নকশা করেছে বুয়েট, চলবে ঢাকা সিটিতে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহান বেগমের এক ছেলে সরকারি একটি প্রতিষ্ঠানে সচিব পদে কর্মরত এবং আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তবে তারা কেউ মায়ের সঙ্গে থাকতেন না। বৃদ্ধা তার মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

জানা যায়, মা ও মেয়ে আলাদা কক্ষে থাকতেন। রোববার মেয়েটি মায়ের কক্ষে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে এক নার্সকে ডেকে আনা হলে তিনি ঘরে ঢুকে বৃদ্ধার মরদেহ দেখতে পান। এসময় মরদেহে পচন ধরে যায় এবং ঘরের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর।

স্থানীয়রা জানান, বৃদ্ধার কক্ষটি দীর্ঘদিন ধরেই অপরিচ্ছন্ন ছিল। ঘরে ময়লা-আবর্জনা, ছত্রাক ও পোকামাকড়ের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন পরিবেশে কীভাবে তিনি বসবাস করতেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, একই বাসায় থেকেও বৃদ্ধার মৃত্যু সম্পর্কে পরিবারের কেউ ধারণা না পাওয়ায় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। বিশেষ করে কয়েকদিন ধরে মরদেহ পড়ে থাকার পরও কেউ গন্ধ টের না পাওয়ার বিষয়টি তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হতবাক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ব্যস্ত জীবনে পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি অবহেলা বাড়ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক সংকেত।

নিউজটি শেয়ার করুন

ঘরে পচে পড়ে ছিল মায়ের মরদেহ, টের পাননি সচিব-বুয়েট শিক্ষক সন্তানরা

আপডেট সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

রাজধানীর মিরপুরে এক বৃদ্ধার পচনধরা মরদেহ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে মরদেহ ঘরে পড়ে থাকলেও বিষয়টি জানতে পারেননি তার উচ্চপদে কর্মরত দুই ছেলে ও একই বাসায় থাকা মেয়ে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুর সেকশন-৬ এর একটি আবাসিক ফ্ল্যাট থেকে ৭২ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব