ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 119

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ বিচার বিভাগীয় (জুডিশিয়াল সার্ভিস) ১৫ জন শীর্ষ কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শক্রমেই সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের উল্লিখিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের উদ্দেশ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

আরও পড়ুন  চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তাকে বদলি

জারিকৃত প্রজ্ঞাপনে একটি ছকের মাধ্যমে বদলিকৃত কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদবি এবং আইন মন্ত্রণালয়ের বর্তমান সংযুক্ত পদের বিবরণ তুলে ধরা হয়েছে। প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হলেও এর ভূতাপেক্ষ (আগের তারিখ থেকে) কার্যকারিতা দেখানো হয়েছে গত ১০ এপ্রিল থেকে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাখিলকৃত যোগদানপত্রও গত ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হয়েছে।

পৃথক আরেকটি প্রশাসনিক আদেশে এই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের আনুষ্ঠানিক তারিখ ১০ এপ্রিল দেখানো হয়েছে। এর আগের দিন, অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের (২০২৫ সাল) ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই বিশেষায়িত সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।

সেই উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন। উদ্বোধনের মাত্র কয়েক মাসের মাথায় অধ্যাদেশ বাতিলের মাধ্যমে এই সচিবালয়টি বিলুপ্ত করা হলো।

নিউজটি শেয়ার করুন

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত

আপডেট সময় ০৯:২৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

জাতীয় সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ বিচার বিভাগীয় (জুডিশিয়াল সার্ভিস) ১৫ জন শীর্ষ কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শক্রমেই সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের উল্লিখিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের উদ্দেশ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

আরও পড়ুন  অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর