ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা, খাটের নিচ ও বাথরুম থেকে মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 85

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় লামিসা নামের সাত বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করার খবর পাওয়া গেছে। নিহত শিশুটির বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। তারা ওই এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর সেকশন-১১-এর বি ব্লকের ৩৯ নম্বর বাসা থেকে শিশুটির বীভৎস মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন  ইতালিতে তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

পল্লবী থানা সূত্র থেকে জানা গেছে, সকালে ওই বাসারই অন্য এক ভাড়াটিয়া সোহেল (৩২) নামের এক ব্যক্তি শিশুটিকে গলা কেটে হত্যা করার পর তার দেহটি ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে।
এর আগে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ওই ঘরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে খাটের নিচে শিশুটির মস্তকহীন দেহটি খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে ব্যাপক খোঁজাখুঁজির পর ওই ঘরের বাথরুমে রাখা একটি প্লাস্টিকের বালতির ভেতর থেকে শিশুটির বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

চাঞ্চল্যকর এই ঘটনার পর পর ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।

হত্যাকাণ্ডের বিষয়ে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল জানান, শিশুটির মরদেহ ও আলামত উদ্ধারে আইনি প্রক্রিয়া চলছে। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ঘাতক সোহেলের স্ত্রী স্বপ্নাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

তবে ঠিক কী কারণে বা কী ধরনের ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতার জেরে এই নিষ্পাপ শিশুটিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা উদঘাটনের চেষ্টা চলছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা, খাটের নিচ ও বাথরুম থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় লামিসা নামের সাত বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করার খবর পাওয়া গেছে। নিহত শিশুটির বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। তারা ওই এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর সেকশন-১১-এর বি ব্লকের ৩৯ নম্বর বাসা থেকে শিশুটির বীভৎস মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন  ৩ বছরের মেয়েকে হত্যা করে ট্রাংকে লাশ লুকিয়ে রাখলেন মা, নেপথ্যে কী?