ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দ্বিতীয় ইনিংসে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২৪৬ রান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 111

ছবি সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে নিজেদের লিডকে আরও বড় করে তুলছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসের ৪৬ রানের লিডকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে চলেছে টাইগাররা।
সর্বশেষ আপডেট অনুযায়ী, ম্যাচের প্রথম সেশনে বাংলাদেশ দল ৫২.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ঠিক ২০০ রান সংগ্রহ করেছে। এর ফলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মোট লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ রান।

এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৭৮ রান সংগ্রহ করেছিল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান ২৩2 রানে গুটিয়ে গেলে বাংলাদেশ ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ লিড পায়।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দল বর্তমানে ম্যাচের তৃতীয় দিনে বেশ মজবুত অবস্থানে রয়েছে। হাত থাকা বাকি ৬টি উইকেট নিয়ে লিডকে আরও কতদূর নিয়ে যেতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন  আবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় ইনিংসে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২৪৬ রান

আপডেট সময় ১২:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে নিজেদের লিডকে আরও বড় করে তুলছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসের ৪৬ রানের লিডকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে চলেছে টাইগাররা।
সর্বশেষ আপডেট অনুযায়ী, ম্যাচের প্রথম সেশনে বাংলাদেশ দল ৫২.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ঠিক ২০০ রান সংগ্রহ করেছে। এর ফলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মোট লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ রান।

এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৭৮ রান সংগ্রহ করেছিল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান ২৩2 রানে গুটিয়ে গেলে বাংলাদেশ ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ লিড পায়।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দল বর্তমানে ম্যাচের তৃতীয় দিনে বেশ মজবুত অবস্থানে রয়েছে। হাত থাকা বাকি ৬টি উইকেট নিয়ে লিডকে আরও কতদূর নিয়ে যেতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন  মোসাদ্দেকের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৮৫