ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মেসিকে ঘিরেই আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন, প্রাথমিক দলে বড় চমক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 92

ছবি সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩১ দিন বাকি। এরই মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই দলে যেমন আছেন বিশ্বজয়ী তারকারা, তেমনি জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পাওলো দিবালার বাদ পড়া নিয়ে।

দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার পরিকল্পনায় থাকা আনহেল কোরেয়া ও ভালেন্তিন কাস্তেয়ানোসও জায়গা পাননি এই স্কোয়াডে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলের মতো ফুটবলাররা। তরুণদের ওপর আস্থা রেখেই বিশ্বকাপ পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি।

আরও পড়ুন  আইসিসির ভোটাভুটিতে মাত্র দুই ভোট পেল বাংলাদেশ

গোলরক্ষক বিভাগে সবচেয়ে বড় চমক রিভার প্লেটের সান্তিয়াগো বেলত্রান। অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর পাশাপাশি তাকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। এছাড়া ওয়াল্টার বেনিতেস ও ফাকুন্দো কাম্বেসেসও রয়েছেন গোলরক্ষকের তালিকায়।

রক্ষণভাগে চোটের কারণে নাহুয়েল মোলিনাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বিকল্প হিসেবে আলোচনায় আছেন আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদো। একই সঙ্গে লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরোর মতো নতুন মুখও নজর কাড়ছে।

মিডফিল্ড ও আক্রমণভাগেও তরুণদের সুযোগ দিয়েছেন স্কালোনি। প্রথমবারের মতো বড় দলে ডাক পেয়েছেন মিল্টন দেলগাদো ও থোমাস আরান্দা। পুরনো পরিচিতদের মধ্যে ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

তরুণ আক্রমণভাগে আছেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। এছাড়া জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও নিকোলাস গনজালেজের মতো তারকারাও রয়েছেন স্কোয়াডে।

তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু একজনই—লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে ঘিরেই আবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। আগামী ৩০ মে’র মধ্যে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবে এএফএ। টুর্নামেন্ট শুরুর আগে কেউ চোটে পড়লে এই প্রাথমিক তালিকা থেকেই বিকল্প খেলোয়াড় নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মেসিকে ঘিরেই আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন, প্রাথমিক দলে বড় চমক

আপডেট সময় ১১:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩১ দিন বাকি। এরই মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই দলে যেমন আছেন বিশ্বজয়ী তারকারা, তেমনি জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পাওলো দিবালার বাদ পড়া নিয়ে।

দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার পরিকল্পনায় থাকা আনহেল কোরেয়া ও ভালেন্তিন কাস্তেয়ানোসও জায়গা পাননি এই স্কোয়াডে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলের মতো ফুটবলাররা। তরুণদের ওপর আস্থা রেখেই বিশ্বকাপ পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি।

আরও পড়ুন  প্যারাগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল