ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

মিথ্যা মামলায় খালাস পাওয়া ইমামের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি এনসিপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 94

ছবি: সংগৃহীত

মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ইমাম মোজাফফর আহমেদ জুবায়েরের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চাকরিতে সসম্মানে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৯ মে) ফেনী জেলা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ফেনী জেলা শাখা এই দাবি উত্থাপন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইমাম জুবায়ের ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে সসম্মানে খালাস পেয়েছেন। তবে একটি মিথ্যা মামলার জালে জড়িয়ে তিনি দীর্ঘ সময় আইনি লড়াই চালিয়েছেন, যার ফলে তাঁকে চাকরি হারাতে হয়েছে এবং তিনি বড় ধরনের ঋণের বোঝায় জর্জরিত হয়েছেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এনসিপি মনে করে, কোনো নির্দোষ ব্যক্তিকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসানো একটি গভীর সামাজিক ও বিচারিক সংকট।

সংবাদ সম্মেলনে ইমাম জুবায়েরের পূর্ণ পুনর্বাসনসহ চারটি প্রধান দাবি জানানো হয়:
সসম্মানে আগের চাকরিতে পুনর্বহাল।
উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদান।
মিথ্যা মামলার প্রকৃত দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি।
সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
এনসিপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে দলের যুগ্ম সদস্যসচিব এবং ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা ভুক্তভোগী ইমামের বাড়িতে গিয়ে তাঁর সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি আশ্বাস দেন যে, আইনি সহায়তা ও পুনর্বাসন প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি সব সময় তাঁর পাশে থাকবে।

আরও পড়ুন  গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর

নিউজটি শেয়ার করুন

মিথ্যা মামলায় খালাস পাওয়া ইমামের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি এনসিপির

আপডেট সময় ০৩:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ইমাম মোজাফফর আহমেদ জুবায়েরের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চাকরিতে সসম্মানে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৯ মে) ফেনী জেলা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ফেনী জেলা শাখা এই দাবি উত্থাপন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইমাম জুবায়ের ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে সসম্মানে খালাস পেয়েছেন। তবে একটি মিথ্যা মামলার জালে জড়িয়ে তিনি দীর্ঘ সময় আইনি লড়াই চালিয়েছেন, যার ফলে তাঁকে চাকরি হারাতে হয়েছে এবং তিনি বড় ধরনের ঋণের বোঝায় জর্জরিত হয়েছেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এনসিপি মনে করে, কোনো নির্দোষ ব্যক্তিকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসানো একটি গভীর সামাজিক ও বিচারিক সংকট।

সংবাদ সম্মেলনে ইমাম জুবায়েরের পূর্ণ পুনর্বাসনসহ চারটি প্রধান দাবি জানানো হয়:
সসম্মানে আগের চাকরিতে পুনর্বহাল।
উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদান।
মিথ্যা মামলার প্রকৃত দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি।
সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
এনসিপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে দলের যুগ্ম সদস্যসচিব এবং ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা ভুক্তভোগী ইমামের বাড়িতে গিয়ে তাঁর সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি আশ্বাস দেন যে, আইনি সহায়তা ও পুনর্বাসন প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি সব সময় তাঁর পাশে থাকবে।

আরও পড়ুন  শ্রম আদালতে ঝুলছে ২২ হাজার মামলা