ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা অনুমোদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 137

ছবি: সংগৃহীত

সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতার মান উন্নত করাই এই নতুন নীতিমালার মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো পাবলিক টয়লেট রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

আরও পড়ুন  নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব

বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব ও নিরাপদ টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর এতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া দীর্ঘমেয়াদি কার্যকারিতার জন্য একটি কার্যকর ব্যবস্থাপনা ও অর্থায়ন মডেল তৈরি করার কথা বলা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের বিধি সম্পর্কে সচেতনতা তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
এছাড়া যেকোনো ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করা এখন থেকে বাধ্যতামূলক।

পরিবেশ সুরক্ষায় এই নীতিমালায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সব পাবলিক টয়লেটে বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ করা আবশ্যক করা হয়েছে, যাতে মলমূত্র সরাসরি নদী, খাল-বিল বা জলাশয়ে পড়ে পানি দূষণ করতে না পারে।
সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে।

নীতিমালাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে দ্রুততম সময়ের মধ্যে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার আশা করছে, এই নীতিমালা কার্যকর হলে দেশের জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা অনুমোদন

আপডেট সময় ১০:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতার মান উন্নত করাই এই নতুন নীতিমালার মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো পাবলিক টয়লেট রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

আরও পড়ুন  নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধি তিনজন