ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 87

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ’র প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ওয়াকফ’র প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ওয়াকফ প্রশাসন ও সংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এবং ধর্মীয় ও জনহিতকর কাজে ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়েও কথা হয় তাদের মধ্যে।

আরও পড়ুন  মার্কিন বাণিজ্য যুদ্ধে জয়ের অঙ্গীকার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির

গুরুত্বপূর্ণ এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওয়াকফ প্রশাসনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াকফ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে। বৈঠকে সরকারের পদস্থ কর্মকর্তাগণ ওয়াকফ প্রশাসনের উন্নয়ন ও সংস্কার সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০১:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ’র প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ওয়াকফ’র প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ওয়াকফ প্রশাসন ও সংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এবং ধর্মীয় ও জনহিতকর কাজে ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়েও কথা হয় তাদের মধ্যে।

আরও পড়ুন  মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী