ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 90

ছবি: খবরের কথা গ্রাফিক্স

রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২০ বছর বয়সী মো. নাজমুল নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে সংঘটিত এই দুর্ঘটনায় নিহতের বন্ধু ইমন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত নাজমুল চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনায় আহত তার বন্ধু ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ডেমরা কোনাপাড়া বাঁশেরপুল পেপার মিল গেটের সামনে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নাজমুল ও ইমন দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে রাত একটার দিকে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের প্রাণহানি

আপডেট সময় ১২:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২০ বছর বয়সী মো. নাজমুল নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে সংঘটিত এই দুর্ঘটনায় নিহতের বন্ধু ইমন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত নাজমুল চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনায় আহত তার বন্ধু ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫