ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 95

ছবি সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমাস হোসেনসহ (৫৫) দুজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগ, তার সাবেক স্ত্রী ও সহযোগীরা মিলে এই হামলা চালিয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে সদর উপজেলার খেলনা ব্রিজের পাশে এই হামলার ঘটনা ঘটে। আহত আলমাস হোসেন বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি

আহত আলমাস হোসেন জানান, সাবেক স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে তাকে ইতিপূর্বে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে সদর থানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে খেলনা ব্রিজের কাছে পৌঁছালে একদল লোক তার গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

হামলার সময় আলমাস হোসেনের চাচাতো ভাই রিয়াজ মোল্লা তাকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সেলিনা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৪:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমাস হোসেনসহ (৫৫) দুজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগ, তার সাবেক স্ত্রী ও সহযোগীরা মিলে এই হামলা চালিয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে সদর উপজেলার খেলনা ব্রিজের পাশে এই হামলার ঘটনা ঘটে। আহত আলমাস হোসেন বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  গোপালগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০