ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 84

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক মালয়েশিয়া প্রবাসীকে মারধর করে সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) ভোর আনুমানিক ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মো. আব্দুল মালেক (৪৬) মালয়েশিয়া প্রবাসী। অভিযোগ অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় সাত থেকে আট জন অজ্ঞাত দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এজাহারে উল্লেখ রয়েছে, দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে তাঁকে মারধর করে এবং স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন  অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

ঘটনার পর ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে আসেন। থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সেকান্দার জানান, ভুক্তভোগী থানায় এসেছিলেন এবং তাঁর বক্তব্য শোনা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় এখনও শনাক্ত হয়নি এবং তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই

আপডেট সময় ০১:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক মালয়েশিয়া প্রবাসীকে মারধর করে সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) ভোর আনুমানিক ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মো. আব্দুল মালেক (৪৬) মালয়েশিয়া প্রবাসী। অভিযোগ অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় সাত থেকে আট জন অজ্ঞাত দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এজাহারে উল্লেখ রয়েছে, দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে তাঁকে মারধর করে এবং স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন  দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট