ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত অর্ধশতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 50

ছবি সংগৃহীত

চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, আশপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকার আবাসিক ভবনের জানালা ও দরজা ভেঙে চুরমার হয়ে যায় এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

আরও পড়ুন  চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৬

বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযানে নেমেছে প্রায় ৫০০ জন জরুরি উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে বের করতে উন্নত প্রযুক্তির রোবট ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ চলাকালীন কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার বা বারুদ গুদাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সম্ভাব্য দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় কৃত্রিমভাবে আর্দ্রতা বাড়ানোর মতো বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিখোঁজদের দ্রুত উদ্ধারের পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের ফলে আশপাশের গ্রামের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় ছড়িয়ে পড়া পাথরের স্তূপের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

লিউইয়াং শহরটি বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও সেখানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। উল্লেখ্য যে, চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ একটি নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে; চলতি বছরের ফেব্রুয়ারিতেও হুবেই প্রদেশে অনুরূপ এক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছিল। পুলিশ বর্তমানে এই ভয়াবহ বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২১, আহত অর্ধশতাধিক

আপডেট সময় ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, আশপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকার আবাসিক ভবনের জানালা ও দরজা ভেঙে চুরমার হয়ে যায় এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

আরও পড়ুন  চীনের সি৯৪৯ জেটলাইনার কি সুপারসনিক বিমান ভ্রমণের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে?