ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’: কিম জং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 414

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি লাগামহীনভাবে চলতে থাকবে। তিনি আজ (বুধবার) পিয়ংইয়ংয়ে এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’ উল্লেখ করে কিম বলেন, ২০২৫ সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর।
উত্তর কোরিয়ার নেতা বলেন, অনির্দিষ্টকালের জন্য এবং লাগামহীনভাবে আমাদেরকে পারমাণবিক হুমকি মোকাবিলার দক্ষতা অর্জন করতে হবে। এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অলঙ্ঘনীয় মহৎ দায়িত্ব বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  চীনের শুল্ক ইস্যুতে নমনীয় ট্রাম্প, বেইজিংয়ের আলোচনার আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করা আগ্রহ প্রকাশ করার কয়েকদিনের মাথায় কিম জন-উন এ হুঁশিয়ারি দিলেন। তিনি আরো বলেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদি অনিবার্য যুদ্ধের জন্য পিয়ংইয়ংয়ের প্রস্তুতি শক্তিশালী করতে হবে।

ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর উত্তর কোরিয়া একটি কৌশলগত গাইডেড ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
উত্তর কোরিয়া বলে আসছে, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিশেষ করে দক্ষিণ কোরিয়ার হুমকি প্রতহিত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করছে।

ট্রাম্প তার আগের শাসনামলে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে তিন দফা সাক্ষাৎ করেন; কিন্তু এসব সাক্ষাতের মাধ্যমে আমেরিকা-উত্তর কোরিয়ার সম্পর্কের কোনো উন্নতি হয়নি

নিউজটি শেয়ার করুন

শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’: কিম জং

আপডেট সময় ০৫:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি লাগামহীনভাবে চলতে থাকবে। তিনি আজ (বুধবার) পিয়ংইয়ংয়ে এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’ উল্লেখ করে কিম বলেন, ২০২৫ সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর।
উত্তর কোরিয়ার নেতা বলেন, অনির্দিষ্টকালের জন্য এবং লাগামহীনভাবে আমাদেরকে পারমাণবিক হুমকি মোকাবিলার দক্ষতা অর্জন করতে হবে। এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অলঙ্ঘনীয় মহৎ দায়িত্ব বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  জি-৭ এ রাশিয়াকে ফেরাতে চান ট্রাম্প, বাড়ছে বিতর্ক