ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

টেকনাফে অপহরণে ব্যর্থ হয়ে এক যুবককে গুলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 79

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সদর উপকূলীয় এলাকায় শহীদ উল্লাহ (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একই এলাকার সোনা মিয়ার ছেলে। গুলিটি তাঁর পিঠের ডান পাশে লেগেছে।

শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়ার শেষ প্রান্ত ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি

গুলিবিদ্ধ শহীদ উল্লাহর ভাই শওকত জানান, দোকান থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার সৈয়দ আমিন তাঁকে অপহরণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাঁর পিঠে গুলি করে পালিয়ে যায়। তিনি আরও দাবি করেন, অভিযুক্ত সৈয়দ আমিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তিনি একজন রোহিঙ্গা নাগরিক।

এ বিষয়ে টেকনাফ সদর ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, নোয়াখালীপাড়া ব্রিজে বসে থাকা অবস্থায় পেছন দিক থেকে শহীদ উল্লাহকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুবন দাস জানান, রাত ১০টা ১০ মিনিটে শহীদ উল্লাহকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজারে পাঠানো হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে অপহরণে ব্যর্থ হয়ে এক যুবককে গুলি

আপডেট সময় ১২:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬