ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বৃষ্টির বাধায় বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 89

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। ইনিংসের মাত্র ৬.৪ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে মাঠের লড়াই। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছে স্বাগতিকরা।

আজ শনিবার (০২ মে) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। সাইফের ব্যাটে চড়ে শুরুটা ভালো হলেও দলীয় ২১ রানে সাইফের উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা।

আরও পড়ুন  শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

এরপর তিন নম্বরে ক্রিজে এসে দারুণ আক্রমণাত্মক শুরু করেন লিটন দাস। তিনি নিজের মুখোমুখি হওয়া প্রথম ৪ বলেই তুলে নেন ১২ রান। তবে দলীয় ৩৫ রানে টানা দুই বলে দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই চাপ সামাল দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লিটন। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে জুটি গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি, ঠিক তখনই হানা দেয় বৃষ্টি। আম্পায়াররা খেলা বন্ধ ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান।

লিটন দাস ১৩ বলে ২৫ রান এবং তাওহীদ হৃদয় ৫ বলে ২ রান করে অপরাজিত আছেন।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির বাধায় বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

আপডেট সময় ০৩:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। ইনিংসের মাত্র ৬.৪ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে মাঠের লড়াই। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছে স্বাগতিকরা।

আজ শনিবার (০২ মে) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। সাইফের ব্যাটে চড়ে শুরুটা ভালো হলেও দলীয় ২১ রানে সাইফের উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা।

আরও পড়ুন  আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ ও সম্প্রচার তালিকা