ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা: হেলপারের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 115

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় রবিউল হোসেন (৫০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২ মে) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় ‘চলমান সিএনজি পাম্প’ সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও একজন সবজি ব্যবসায়ীসহ আরও তিনজন আহত হয়েছেন।

নিহত রবিউল হোসেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর এলাকার মৃত নেহাল উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ওই এলাকায় একটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। এ সময় পেছন থেকে আসা অন্য একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে পেছনের ট্রাকটির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার রবিউল মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস: বন্যপ্রাণী সংরক্ষণে চরম সংকট বাড়ছে মৃত্যু, নেই আইনের প্রয়োগ

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস জানান, ভোরবেলা জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান দুর্ঘটনার কারণ সম্পর্কে জানান, মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে মরদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা: হেলপারের মৃত্যু

আপডেট সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬