ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 135

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৬ এপ্রিল) রাতে ট্যাম্পা বে এলাকার একটি সেতুর নিকটবর্তী স্থান থেকে তার দেহাবশেষ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। এর আগে গত শুক্রবার একই এলাকা থেকে জামিল লিমন নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে এই দুই মেধাবী শিক্ষার্থী একযোগে নিখোঁজ হন। লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে এই জোড়া খুনের অভিযোগে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, লিমনের মরদেহ একটি ব্রিজের ওপর থেকে পচন ধরা অবস্থায় ট্র্যাশ ব্যাগে ভরা উদ্ধার করা হয়।

আরও পড়ুন  প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ দাপুটে শুরু যুক্তরাষ্ট্রের

প্রসিকিউটরদের ধারণা, নাহিদা বৃষ্টিকেও একইভাবে হত্যার পর তার দেহাবশেষ গোপন করার উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল। ঘাতক হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে মেধাবী এই দুই শিক্ষার্থীকে ঠিক কী কারণে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কোনো তথ্য প্রদান করেনি।

তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, গ্রেফতারকৃত হিশামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের প্রকৃত মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে।  এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং ইউনিভার্সিটি অব ফ্লোরিডার শিক্ষার্থীদের মাঝে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৬ এপ্রিল) রাতে ট্যাম্পা বে এলাকার একটি সেতুর নিকটবর্তী স্থান থেকে তার দেহাবশেষ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। এর আগে গত শুক্রবার একই এলাকা থেকে জামিল লিমন নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে এই দুই মেধাবী শিক্ষার্থী একযোগে নিখোঁজ হন। লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে এই জোড়া খুনের অভিযোগে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, লিমনের মরদেহ একটি ব্রিজের ওপর থেকে পচন ধরা অবস্থায় ট্র্যাশ ব্যাগে ভরা উদ্ধার করা হয়।

আরও পড়ুন  সংখ্যালঘুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগ: যুক্তরাষ্ট্রের স্বীকৃতি