ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

সংরক্ষিত আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 120

ছবি সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। আজ সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদন সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ দেখিয়ে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়। এই সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ করেই আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এই নেত্রী।

আরও পড়ুন  হাইকোর্ট থেকে বাদ পড়লো ফারুক আহমেদের রিট

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের লক্ষে গত ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য ছিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত থাকলেও নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্রটি ৪টা ১৯ মিনিটে জমা দেন বলে কমিশন সূত্রে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের ১৯ মিনিট বিলম্ব হওয়ার কারণে কমিশন তার আবেদনটি বাতিল ঘোষণা করে।

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার রিট আবেদনে প্রার্থিতা বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়েছেন। আদালতের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন কি না।

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম

আপডেট সময় ০৬:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। আজ সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদন সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ দেখিয়ে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়। এই সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ করেই আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এই নেত্রী।

আরও পড়ুন  হাইকোর্টের রায়: অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত