ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে খুন এইএচএসসি পাস করার সাথে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে: শিক্ষামন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি: একই হোটেলে মার্কিন সাবেক প্রেসিডেন্টের ওপর আগেও হামলা হয়েছিল ট্রাম্পের অনুষ্ঠানে হামলা: নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টায় যুবক আটক মুক্তিযুদ্ধের ইতিহাসের রূপকার রঘু রাইয়ের প্রয়াণ: শোকাতুর দুই দেশ বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বাজেট থাকলেও গবেষণায় বরাদ্দ নেই: শিক্ষামন্ত্রী নীল আলোর চেয়েও ভয়ঙ্কর রাতের ঘুম কাড়ছে স্মার্টফোনের ‘কনটেন্ট’ ছেলেকে হত্যার পর বাবার ট্রেনের নিচে ঝাঁপ ২৬ এপ্রিল ২০২৬: স্বর্ণের বাজার দর ছাত্রদলের প্রথম সভাপতি গোলাম সারোয়ার মিলন আর নেই

বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বাজেট থাকলেও গবেষণায় বরাদ্দ নেই: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় অংকের সামগ্রিক বাজেট বরাদ্দ থাকলেও গবেষণার খাতে পর্যাপ্ত বাজেটের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনের অডিটোরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  'কারিকুলাম পরিবর্তন করতেই হবে, বিকল্প নেই': শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক কাঠামোর সমালোচনা করে বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমরা বড় বড় বাজেট দিচ্ছি ঠিকই, কিন্তু গবেষণার জন্য প্রকৃতপক্ষে কী ধরণের বাজেট রাখা হচ্ছে—সেটি কি আমরা ভেবে দেখেছি?” তিনি মনে করেন, পর্যাপ্ত গবেষণা বাজেট ছাড়া উদ্ভাবনী কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব নয়।

গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্ব বা ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস’ নিশ্চিত করার ওপর জোর দেন মন্ত্রী। তিনি জানান, মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করা গেলে তরুণ গবেষক ও উদ্ভাবকরা দেশীয় প্রযুক্তি বিকাশে আরও উৎসাহিত হবেন।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় কমিশনের সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, আইকিউএসি সেলের পরিচালকবৃন্দ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার পরিধি বাড়ানো এবং গবেষণালব্ধ ফলাফলকে পেটেন্টের আওতায় আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বাজেট থাকলেও গবেষণায় বরাদ্দ নেই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় অংকের সামগ্রিক বাজেট বরাদ্দ থাকলেও গবেষণার খাতে পর্যাপ্ত বাজেটের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনের অডিটোরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী