ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 115

ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এই ঘটনা ঘটে। মোনালিসা স্থানীয় এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হান্নান মিয়ার মেয়ে ছিল।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে মৃত্যুর বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার প্রেমের টানে একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে মোনালিসা বাড়ি থেকে চলে যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করে মোনালিসাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন  গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার

পরিবার থেকে ফেরার পর মোনালিসাকে পার্শ্ববর্তী এলাকায় তার বড় বোনের বাড়িতে রাখা হয়েছিল। সেখানে বৃহস্পতিবার রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে একজন স্থানীয় চিকিৎসককে ডাকা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চিকিৎসক মোনালিসাকে একটি স্যালাইন পুশ করেন। কিন্তু স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। চিকিৎসকের গাফিলতি নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু বলেন, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো অস্পষ্ট। তাই রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৬:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গাইবান্ধা সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এই ঘটনা ঘটে। মোনালিসা স্থানীয় এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হান্নান মিয়ার মেয়ে ছিল।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে মৃত্যুর বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার প্রেমের টানে একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে মোনালিসা বাড়ি থেকে চলে যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করে মোনালিসাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন  গাইবান্ধায় সরকারি গুদামে মুখ ফিরিয়ে নিয়েছে কৃষক, ধান সংগ্রহে চরম ভাটা