ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

জাপানে দাবানলের তাণ্ডব: ৪০০ হেক্টর বনভূমি ছাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 116

ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে প্রদেশের পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখন লোকালয়ের দিকে ধেয়ে আসছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ইতোমধ্যেই ওই অঞ্চলের আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ শুক্রবার (২৪ এপ্রিল) জাপানের স্থানীয় সংবাদমাধ্যম ও এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা এক বিবৃতিতে জানান, গত বুধবার আগুন লাগার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের প্রায় ৪০০ হেক্টরেরও (৯৮৮ একর) বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। শুষ্ক আবহাওয়ার কারণে আগুনের শিখা দ্রুত ওৎসুচি শহরের আবাসিক এলাকাগুলোর দিকে এগিয়ে আসছে।

আগুনের ভয়াবহতা বিবেচনায় আড়াই হাজার মানুষকে দ্রুত এলাকা ছাড়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৩২৯ জন বাসিন্দা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। প্রত্যক্ষদর্শী দমকলকর্মীরা জানিয়েছেন, বনের দেবদারু গাছগুলো প্রচণ্ড শব্দে জ্বলতে জ্বলতে ফেটে যাচ্ছে এবং আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলীতে আকাশ ছেয়ে গেছে।

আরও পড়ুন  মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহরূপে ছড়িয়ে পড়েছে দাবানল

আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটিতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বর্তমানে প্রায় ৭০০ দমকলকর্মী দিনরাত কাজ করছেন এবং আগুন নেভানোর কাজে ১৩টি বিশেষায়িত বিমান মোতায়েন করা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দীর্ঘ শুষ্ক শীতকাল অতিবাহিত হওয়ার কারণে বনাঞ্চলে আর্দ্রতা কম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

উল্লেখ্য, গত বছরও ইওয়াতের ওফুনাতো শহরে ভয়াবহ আগুন লেগেছিল, যা গত অর্ধশতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমান পরিস্থিতি ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

জাপানে দাবানলের তাণ্ডব: ৪০০ হেক্টর বনভূমি ছাই

আপডেট সময় ০৫:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে প্রদেশের পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখন লোকালয়ের দিকে ধেয়ে আসছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ইতোমধ্যেই ওই অঞ্চলের আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ শুক্রবার (২৪ এপ্রিল) জাপানের স্থানীয় সংবাদমাধ্যম ও এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা এক বিবৃতিতে জানান, গত বুধবার আগুন লাগার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের প্রায় ৪০০ হেক্টরেরও (৯৮৮ একর) বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। শুষ্ক আবহাওয়ার কারণে আগুনের শিখা দ্রুত ওৎসুচি শহরের আবাসিক এলাকাগুলোর দিকে এগিয়ে আসছে।

আগুনের ভয়াবহতা বিবেচনায় আড়াই হাজার মানুষকে দ্রুত এলাকা ছাড়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৩২৯ জন বাসিন্দা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। প্রত্যক্ষদর্শী দমকলকর্মীরা জানিয়েছেন, বনের দেবদারু গাছগুলো প্রচণ্ড শব্দে জ্বলতে জ্বলতে ফেটে যাচ্ছে এবং আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলীতে আকাশ ছেয়ে গেছে।

আরও পড়ুন  ফ্রান্সের মার্সেইয়ে ভয়াবহ দাবানল, আহত অন্তত ১১০