ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ল বাস ভাড়া, সচিবালয়ে ঘোষণা মন্ত্রীর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে চাঞ্চল্য বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরালেন প্রধান বিচারপতি সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ সারা দেশের ৪০০টিরও বেশি স্থানে চালু হলো ফাইভ-জি ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ নিহত ৫ ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): স্বর্ণ ও রুপা দুই বাজারেই দামের পতন সুস্থ থাকতে পাতে থাকুক ঝাল; ঝাল খাওয়ার চমকপ্রদ স্বাস্থ্যগুণ আজকের নামাজের সময়সূচি: ২৩ এপ্রিল ২০২৬

অসহ্য গরমে পুড়ছে দেশ, বৃষ্টির দেখা মিলবে কবে?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। ভোরের সূর্য ওঠার পরপরই শুরু হয় আগুনের হল্কা, যা দুপুরের আগেই অসহনীয় দাবদাহে রূপ নিচ্ছে। ঘরের ভেতরে ফ্যানের বাতাসও এখন তপ্ত হাওয়ায় পরিণত হয়েছে, এর সঙ্গে যুক্ত হওয়া লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এমন চরম অস্বস্তিকর অবস্থায় দেশবাসী বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, সহসা কাটছে না এই তাপপ্রবাহ। আবহাওয়া অফিসের তথ্যমতে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ইতিমধ্যে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজধানীতে পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অনুভূত গরমের মাত্রা অনেক বেশি। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আরও পড়ুন  ২১ জেলায় শক্তিশালী বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, এপ্রিল ও মে মাস বছরের সবচেয়ে উত্তপ্ত সময়। বর্তমানে দেশের ২৭টি জেলার ওপর দিয়ে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী কয়েক দিনের পূর্বাভাসে কিছুটা পরিবর্তনের আভাস রয়েছে।

শুক্রবার থেকে বৃষ্টিপাতের এলাকা কিছুটা বেড়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার ও রবিবার বৃষ্টির এই প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘদিনের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে পারে।

আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশে মেঘের আনাগোনা থাকলেও দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন না হওয়ায় গরমের অনুভূতি আগের মতোই তীব্র থাকার আশঙ্কা রয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

অসহ্য গরমে পুড়ছে দেশ, বৃষ্টির দেখা মিলবে কবে?

আপডেট সময় ১০:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। ভোরের সূর্য ওঠার পরপরই শুরু হয় আগুনের হল্কা, যা দুপুরের আগেই অসহনীয় দাবদাহে রূপ নিচ্ছে। ঘরের ভেতরে ফ্যানের বাতাসও এখন তপ্ত হাওয়ায় পরিণত হয়েছে, এর সঙ্গে যুক্ত হওয়া লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এমন চরম অস্বস্তিকর অবস্থায় দেশবাসী বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, সহসা কাটছে না এই তাপপ্রবাহ। আবহাওয়া অফিসের তথ্যমতে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ইতিমধ্যে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজধানীতে পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অনুভূত গরমের মাত্রা অনেক বেশি। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আরও পড়ুন  বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের যুবারা