ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে বন্যার ক্ষতিপূরণ দাবি নেপালের সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কবে নাগাদ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ জানালেন রিজভী এআই-এর ঝুঁকি মোকাবিলায় বিচারকদের সতর্ক থাকার আহ্বান মেধাবীদের হাত ধরেই বিশ্বসভায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ৬ লাখ কোটি ছাড়াল খেলাপি ঋণ বন্দিদের গুলি করে পেট কেটে নদীতে ফেলতেন জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে সাক্ষ্য দুই দেশের স্বার্থেই ভারত সফর করবেন তারেক রহমান

পাইপলাইন মেরামতের সময় ২ শ্রমিকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 141

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়াসার পাইপলাইন মেরামতের সময় এক ভয়াবহ মাটি ধসের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোডের নাভানা ফার্নিচারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

নিহত শ্রমিকরা হলেন—ভোলার মো. রাকিব (২৩) এবং দিনাজপুরের মো. তুষার (২২)। আহত দুই শ্রমিক হলেন মো. রানা (২৩) ও মো. রুবেল (২৫)। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে পাইপলাইন সংস্কারের জন্য একটি গভীর গর্ত খনন করে কাজ করছিলেন শ্রমিকরা। কাজ চলাকালীন হঠাৎ গর্তের একপাশের মাটি ধসে তাঁদের ওপর পড়ে। এতে চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।

আরও পড়ুন  ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা চারজনকে উদ্ধার করি। তাদের মধ্যে দুজনকে গুরুতর মাটি চাপা অবস্থায় পাওয়া গিয়েছিল। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।”

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক রাকিব ও তুষারকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর কাজ চলাকালীন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ওয়াসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

পাইপলাইন মেরামতের সময় ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১০:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়াসার পাইপলাইন মেরামতের সময় এক ভয়াবহ মাটি ধসের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোডের নাভানা ফার্নিচারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

নিহত শ্রমিকরা হলেন—ভোলার মো. রাকিব (২৩) এবং দিনাজপুরের মো. তুষার (২২)। আহত দুই শ্রমিক হলেন মো. রানা (২৩) ও মো. রুবেল (২৫)। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে পাইপলাইন সংস্কারের জন্য একটি গভীর গর্ত খনন করে কাজ করছিলেন শ্রমিকরা। কাজ চলাকালীন হঠাৎ গর্তের একপাশের মাটি ধসে তাঁদের ওপর পড়ে। এতে চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।

আরও পড়ুন  সৌদি আরবে হজপালনকালে পাঁচ বাংলাদেশির মৃত্যু