ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় ববিতার মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 102

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত ববিতা খাতুন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রোববার (১৯ এপ্রিল) সকালে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলাইমান শেখ গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ববিতা খাতুন উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং তালাকপ্রাপ্ত ছিলেন। সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।

আরও পড়ুন  জীবননগর সীমান্তে নারী-শিশুসহ ১৪ অনুপ্রবেশকারী আটক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে দীর্ঘ লড়াইয়ের পর তার মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে ববিতা খাতুন একজন প্রতিবেশীর নাম উল্লেখ করে গেছেন। তবে তদন্তের স্বার্থে এবং অভিযুক্তকে গ্রেফতারের সুবিধার্থে পুলিশ এখনই সেই নাম প্রকাশ করছে না।

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানান, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। ববিতার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।” বর্তমানে নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় ববিতার মৃত্যু

আপডেট সময় ০১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত ববিতা খাতুন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রোববার (১৯ এপ্রিল) সকালে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলাইমান শেখ গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ববিতা খাতুন উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং তালাকপ্রাপ্ত ছিলেন। সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।

আরও পড়ুন  বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু